উত্তরদিনাজপুর

আগামী ২২ শে ফেব্রয়ারী উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেতা, কর্মী থেকে শুরু করে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে

আগামী ২২ শে ফেব্রয়ারী উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা মাঠে প্রশাসনিক সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনি বেশকিছু সরকারি পরিসেবা মূলক কর্মসূচী প্রদান করবেন। সেই কারণে তৃনমূল কংগ্রেস নেতা, কর্মী থেকে শুরু করে প্রশাসনিক ব্যস্ততা তুজ্ঞে। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে সাফল্য মণ্ডিত করতে রবিবার দুপুরে কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয় শহরের একটি বেসরকারি ভবনে। আজ এই সভায় উপস্থিত ছিলেন  কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ উপ-পৌরপিতা বসন্ত রায়, তৃণমূল কংগ্রেস শহর ও ব্লক সভাপতি জয়ন্ত সাহা এবং দধিমোহন দেবর্শমা,পঞ্চায়েত সমেতির সভাপতি নিতাই বৈশ্য সহ আরো অনেকে।

        ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান,ওই দিনের প্রশাসনিক সভা যাতে সাফল্য মণ্ডিত হয় তার সাথে কালিয়াগঞ্জ শহর ও ব্লক থেকে প্রচুর পরিমানে তৃনমূল কর্মীরা উপস্থিত থাকে সেই কারনে আজ ব্লক ও শহর স্তরের তৃনমূল কর্মীদের নিয়ে সভার আয়জন করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0_-1z3DamYU